প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২১, ৯:৫৫ এ.এম
মেহেন্দিগঞ্জ জাতীয়বাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

আবুল হাসেম//
মেহেন্দিগঞ্জ যুবদলের'র আলোচনা সভা, ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জোহরের নামাজ বাদ, মেহেন্দিগঞ্জ থানা আব্দুল্লাহপুর জামে মসজিদে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উপজেলা যুবদলের আহবায়ক রিয়াজ সাহিন লিটন'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বরিশাল উত্তর জেলা যুবদলের বিপ্লবী আহবায়ক, মোঃ সালাউদ্দিন পিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মেহেন্দিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন দিপেন।
সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক,রেজাউল করিম খান, ও মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক, সৈয়দ নাঈম ইসলাম তুহিন, ও সিনিয়র যুগ্ন আহবায়ক,পারভেজ খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদ খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ, ও সদস্য সচিব জুবায়ের মাহমুদ, কমিটির সকল যুগ্ম আহবায়ক সহ ১৬টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরবর্তিতে দেশের কল্যাণ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.