প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ১:১৭ পি.এম
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন।

আবুল হাসেম //
কোভিড-১৯ সারাবিশ্বে যখন মহামারি আকার ধারন করে শহর থেকে গ্রামে, গলিতে গলিতে গিয়ে হানা দিয়ে কেড়ে নেয় জীবন, তখন এক ঝাক তরুন স্বেচ্ছাসেবক জীবনের মায়া ত্যাগ করে পরিবেশ পরিষ্কার রাখার দ্বায়িত্ব কাঁধে তুলে নেয়। এমনটাই দেখা গেলো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি'র মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা।

নিজ উদ্বেগে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ করে যাচ্ছে, বর্জ্য অপসারণ থেকে শুরু করে যথাস্থানে ময়লা ফেলা, জনসাধারণকে সচেতন করা সহ সকল ধরনের কার্যক্রম করে থাকেন।
এ ব্যাপারে সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে, তারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। এই মহামারী চলমান থাকা অবস্থায় তার নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশপ্রেম হিসেবে কাজ করে যাচ্ছে, তারা সকলের কাছে দোয়া চেয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

এ সময়ে উপস্থিত ছিলেনমেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ মারুফ হোসেন ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সুজাউদ্দিন রাহাত, মাহাদিন ইসলাম রাফিন, মোঃ আবু রায়হান, জাহিদুল ইসলাম সাকিব, আব্দুল্লাহ আসিফ, চাঁন মিয়া, সৌম্য দেব কর্মকার,মোঃ ফুয়াদ জিবরান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.