প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২১, ২:০৫ পি.এম
মেহেন্দিগঞ্জে ৮ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা।

আবুল হাসেমঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরে ইউনিয়নে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ঝর্ণা নামের এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি শনিবার (১০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের নয়ন পুর গ্রামে ঘটেছে বলে জানা গেছে।
সুত্রে জানা যায় এলাকার হতদরিদ্র রিকশা চালক আবুল কাশেম বয়াতির বড় মেয়ে গলায় ওড়না পেচিয়ে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন।
তবে মৃত্যুর কোন কারণ জানা না গেলেও আত্মহত্যার বিষয় নিহত ঝর্নার মা ও ছোট বোন জানান আমাদের অভাবের সংসার এছাড়া অন্য কোন কারণ দেখিনা। সে অভাব অনটনের কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারনা তাদের।
সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয় মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, পরে তিনি আত্মহত্যার বিষয় খোঁজ খবর নেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.