প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২২, ৩:১৩ পি.এম
মেহেন্দিগঞ্জে ৬৩পিস ইয়াবা সহ গ্রেফতার (২)

নিজস্ব প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই মোঃ রফিকুল ইসলাম, এস আই গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেন। আজ সোমবার (৭ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,
মোঃ শাহিন বেপারী(২৫) পিতা মৃত মন্টু বেপারী, সাং-কালিকাপুর (কলনীকান্দি), ২। মোসাঃ তাসলিমা(৩০) পিতা খোরশেদ আলম ওরফে রাজা, সাং-কালিকাপুর(রাড়ীকান্দি), উভয় ৫নং ওয়ার্ড, মেহেন্দিগঞ্জ পৌরসভা, থানা-মেহেন্দিগঞ্জ। আটককৃত তাসলিমা বেগম এর আগেও একাধিকবার অনুরূপ অভিযোগে আটক হয়েছিলেন।
ধন্যবাদ মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সহ সকলকে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.