প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২১, ৮:০১ এ.এম
মেহেন্দিগঞ্জে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্ন হলো স্কুল রোড।

ফয়সাল হাওলাদার //
"একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে " এই স্লোগান কে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন ও যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য মানুষ উদ্ধুদ্ধ করে যাচ্ছে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

গতোকাল বিকেল ৪ঃ৩০ থেকে শুরু করে সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট পর্যন্ত মেহেন্দিগঞ্জ পৌরসভার তেমুহনী মোড় থেকে সিটিসেল পুল পর্যন্ত বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলার টিম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন।

প্রত্যেক টা দোকানপাট, হোটেল, লাইব্রেরি, ভ্রাম্যমাণ দোকান, ষ্টেশনারীর দোকান ও আসবাবপত্রের দোকান পাটের সামনে থেকে ময়লা আবর্জনা অপসারণ ও দোকান মালিককে সচেতনতা মূলক বানী প্রচার করা হয়। এছাড়াও যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য পরামর্শ প্রদান, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য অনুরোধ করেন বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলার টিম।

বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলা টিমের সদস্য রাজিব তাজ বলেন, একঝাঁক এ প্রজন্মের তরুণ স্বেচ্ছাসেবীর দল মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার লক্ষ্যে এ কর্মকাণ্ড করে সচেতন করছেন, যাতে করে একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ তথা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে সারা বিশ্বের সামনে বাংলাদেশকে উত্থাপন করা যায়।
বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলা টিমের সদস্য মুনিয়া নাজরীন স্বর্না বলেন, আমাদের স্বেচ্ছাসেবী টিম একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, প্রত্যেক টা মানুষ আমরা যাতে নিজ নিজ স্থান থেকে পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করি এবং নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার করি।
বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলার উপদেষ্টা ইউসুফ আলী সৈকত বলেন, মেহেন্দিগঞ্জে একটি ব্যাতিক্রম ধরনের উদ্যোগ নিয়ে একঝাঁক তরুণ তরুণী স্বেচ্ছায় একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে যে কার্যক্রম শুরু করেছেন, তাদের এ কাজ কে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানিয়েছেন, এছাড়াও ডেঙ্গু যাতে বিস্তার না করতে পারে সে দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।
বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলার গতো কালকের ইভেন্টের শপথ বাক্য পাঠ করিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার এস আই শাহাবুদ্দিন।
শপথ বাক্য পাঠকালে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাছান ফয়সাল, ও মেহেন্দিগঞ্জ থানার পুলিশ প্রশাসন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.