মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// মেহেন্দিগঞ্জে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা ১২ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন। অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান গুলো হলো, পাতারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়,উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় ও কালিকাপুর রমিজ উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জিয়াউদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম,পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর,র দায়িত্ব পালন করেন,মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। বিচারকের দায়িত্ব ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিরাজ আহাম্মেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরীফা আক্তার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় পাতারহাট ইসলমিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ও সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্সআপ হয়।
পরে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অতিথি বৃন্দ।