
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// ১৩ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, বরিশাল জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—হাফেজ মাওলানা হাফিজুর রহমান, হাফেজ মাওলানা আমজাদ হোসেন বিশ্বাস, হাফেজ মাওলানা আব্দুস সালাম, হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল সহ আরও অনেক সম্মানিত ওলামায়ে কেরাম।
সভায় দেশের সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.