প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২১, ১১:১৪ এ.এম
মেহেন্দিগঞ্জে খালেদা জিয়ার ৭৬ তম ‘জন্মদিন’ পালন করে ছাত্রদল।

আবুল হাসেমঃ
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম ‘জন্মবার্ষিকী’ পালন উপলক্ষে আজ মেহেন্দিগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও পৌর শাখা ছাত্রদল কলেজ ছাত্রদল'র উদ্যোগে। আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া ও মিলাদের আয়োজন করেন। মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, শাহাদাত হোসেন সোহাগ'র সভাপতিত্বে, সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ'র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল করেন মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদল। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী দেশবাসী ও দলের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের আশু সুস্থতা কামনা করেন।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মেহেন্দিগঞ্জ থানা যুবদল, পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল ও বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.