আবুল হাসেম ঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা হলো একটি দ্বীপ অঞ্চল এলাকা।
এই দ্বীপ অঞ্চল এলাকার মধ্যে ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন হলো নদীর খুব সন্নিকটে।
আর এই দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে একটি মাত্র প্রাইমারী স্কুল মধ্য দড়িরচর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিগত কিছুদিন আগে একই নিউজ করা হয়েছিলো, বিলীন হয়ে যাওয়ার আগ মুহূর্তে। অবশেষে আজ নদীর গর্ভে বিলীন হয়ে গেলো স্কুলটি।
শুরুতে স্কুলের ৩ টি পিলার ছিলো নদীর মধ্যে। আর আজ আনুমানিক রাত ৩ টার দিকে পানির আকস্মিক ঢেউয়ে স্কুলের পিলার ধসে যেতে থাকার এক পর্যায়ে নদীর উপর আছড়ে পরে স্কুলটি। যেনো চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিলো না।
এই গ্রামের কোমলমতি শিশুরা এখন বিদ্যালয় বিহীন হয়ে পরে। দুইটি ভবন এখন নদীর মধ্যে।
স্কুল টি নদীর গর্ভে বিলীন হওয়ার কারণে অন্য কোথায় গিয়ে পড়াশোনা করানোর মতো আর্থিক অবস্থা নেই বেশিরভাগ পরিবারের, আর আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে এমনিতেই পড়াশোনা ছেড়ে দিতে হবে বলে জানান অনেক শিক্ষার্থীর বাবা মা।
এদিকে স্কুল টি রক্ষার জন্য জিও ব্যাগ দিয়ে বাধ প্রকল্পের প্রচেষ্টা চলছিলো, নদীর স্রোত ও পানির গতিবেগ অত্যাধিক মাত্রায় থাকার কারনে ধরে রাখা সম্ভব হয় নি।
এলাকাবাসীর সাথে কথা বললে জানান আমাদের ছেলে মেয়েদের মানুষ করার মতো একটাই শিক্ষা প্রতিষ্ঠান ছিলো এখন সেটা নদীর নিয়ে গেছে। শুধু তাই না আামাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ ভেঙ্গে গেলো।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.