প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ৬:২৪ পি.এম
মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়ায় শিক্ষার্থীদের মাঝে কোভিট-১৯ এর সুরক্ষা সামগ্রী বিতরণ।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ১৮ জুলাই রবিবার সকাল ১০ টায় উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজ'র হলরুমে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে কোভিট (১৯)-এর সুরক্ষা সামগ্রী বিতরন করা হয় । ওই পরিষদের সচিব ভাস্কর চন্দ্র পালসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে তা বিতরণ করেন। সুরক্ষা সামগ্রী হলো মাস্ক সাবান ও হ্যান্ডসেনিটাইজার। এ সময় ভিডিও কনফারেন্সর' র মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ বক্তব্য রাখেন, তিনি বলেন আসুন আমরা মহামারি করোনায় স্বাস্থ্য বিধি ও নিয়মনীতি মেনে চলি, মাস্ক পড়ুন, নিজে সুরক্ষায় থাকুন এবং সমাজিক দূরত্ব বজায় রেখে চলুন। ইউনিয়ন পরিষদের এই উদ্যােগকে সাধুবাদ জানান ইউএনও। সচিব ভাস্কর চন্দ্র পাল'র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, কলেজ অধ্যাক্ষ বিপুল বিহারি হালদার, উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মেম্বার সুমাইয়া আক্তার, সাজেদা বেগম, বিপ্লব দে ও জসিম হাওলাদার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.