প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২১, ১২:৩৪ পি.এম
মেঘনা থেকে কোস্ট গার্ড সদস্যের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক //
বরিশালের মেঘনা নদী থেকে নিখোঁজের দুই দিন পর কোস্ট গার্ড সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদী থেকে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কোস্ট গার্ড সদস্যের নাম পারভেজ বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান।
তিনি জানান, মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে কোস্ট গার্ডের ট্রলারের সংঘর্ষ হয়। এতে কোস্ট গার্ডের ট্রলার থেকে দুজন নদীতে পড়ে যান।
এ সময় একজনকে উদ্ধার করা গেলেও পারভেজ নিখোঁজ ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.