প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২১, ২:৫৭ পি.এম
মেঘনার কড়াল গ্রাসে অস্তিত্ব সংকটে হিজলার মানচিত্র
![]()
রোমান হোসেন নোমান //
মেঘনার তীব্র ভাঙ্গন এর ফলে হিজলা উপজেলা এবং আশেপাশের কয়েকটি ইউনিয়ন হুমকির মুখে। মেঘনার কড়াল গ্রাসে হারিয়ে গেছে ইতিমধ্যে নদীগর্ভে প্রায় অর্ধশত স্কুল-মাদ্রাসা ও কয়েকটি গ্রামের হাজারেরও বেশি পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বাউশিয়া গ্রাম প্রায় সম্পূর্ণ বিলীন হওয়ার পথে। তাছাড়া হিজলার হরিনাথপুর পুরাতন হিজলা বাজার মৌলভীরহাট বাবুগঞ্জের অধিকাংশ এলাকায় ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ উপজেলার সিংহভাগ এলাকা মেঘনা নদী বেষ্টিত বিভিন্ন চরাঞ্চল এর চারটি ইউনিয়ন।
এর ভিতর বিশেষ করে চর কিল্লা, জানপুর নাছকাটি অড়াকুল ও ধুলখোলা নদীগর্ভে বিলীন প্রায়।
এই সকল এলাকার কয়েক হাজার পরিবার সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করেছে।

উক্ত এলাকার বাসিন্দাদের দাবি নদী ভাঙ্গন রোধে সরকার যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
তা না হলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে হিজলার বাকি অংশ ।

গত বছর স্থানীয় এমপি'র উদ্যোগে ৫০ লক্ষ টাকা খরচ করে কিছু এলাকায় জিও ব্যাগ ভর্তি বালু ফেলা হয়েছিল। কিন্তু তাতে কোন কার্যকরী সুফল বয়ে আনেনি।
অতএব হিজলার সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি যত দ্রুত সম্ভব সরকার যেন মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অতি জরুরী গ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.