প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২১, ৩:৫২ পি.এম
মিলাদ ও দোয়ার মাধ্যমে মেমানিয়া ইউপি পরিষদের যাত্রা শুরু।

বরিশাল জেলার হিজলা উপজেলার ২নং মেমানিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নবাগত চেয়ারম্যান সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের পরবর্তী মেযাদের যাত্রা শুরু মিলাদ ও দোয়ার মাধ্যমে। এ সময়ে পরিষদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল নির্বাচিত ইউপি সদস্য,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক সাংস্কৃতিক ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পরিষদের নতুন চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ নাছির উদ্দিন হাওলাদার বলেন। আমাকে দ্বিতীয়বার আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এজন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাকে উক্ত ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য সহোযোগিতা করার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সকলের সহযোগিতা কামনা করেছেন। এ সময় তিনি তার নির্বাচিত এলাকার মাদক জুয়া ভূমিদস্যু এবং সরকারি আইন বহির্ভূত সকল কর্মকান্ড নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে তিনি আরো বলেন যারা নির্বাচিত হয়েছেন বা যারা পরাজিত হয়েছেন সকলের সহযোগিতা কামনা করি যে কোন অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমাকে আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে আছি আপনাদের নিয়ে সামনের পাঁচ বছর মেমানিয়াকে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই। উক্ত অনুষ্ঠানে বক্তব্যে এক পর্যায়ে সংরক্ষিত আসনের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোঃ মাহমুদা খানম বলেন। বিগত দিনে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যরা বিভিন্ন ভাবে আমাদের অমূল্যায়ন করেছেন এবং আমাদের চাপের মধ্যে রেখেছেন। অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন দান-অনুদানের বণ্টনেও বঞ্চিত করেছেন। এটা যেন পরবর্তী কালীন সময় না ঘটে সেদিকে চেয়ারম্যান এবং সাধারণ সদস্যদের প্রতি অনুরোধ রাখেন। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ এবং পরবর্তীতে ফিতা কেটে পরিষদ উদ্বোধনের মাধ্যমে মিলাদ ও দোয়ার পরিসমাপ্তি ঘটে এবং উক্ত ইউনিয়নের পরবর্তী পাঁচ বছরের পথচলা শুরু হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.