প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ৫:৪৫ পি.এম
মিডিয়া ফোরাম অক্সিজেন জোনে ফোন দিলেই বাসায় পৌঁছে দিচ্ছে ফ্রি অক্সিজেন।

অনলাইন ডেস্ক //
ঝালকাঠি জেলা সদরে এই করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন ঝালকাঠি মিডিয়া ফোরাম সমাজ কল্যাণ সোসাইটি'র অক্সিজেন। মানব সেবায় সাংবাদিকগন এই প্রতিপাদ্যকে ধারণ করে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন।
করোনাভাইরাস আক্রান্ত বা উপসর্গের বেশির ভাগ রুগী শ্বাসকষ্ট সহ নানা ধরনের সমস্যায় ভুগে থাকেন। বর্তমানে অনেক রুগী হাসপাতালে চিকিৎসা সহ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা নিয়ে থাকেন। আবার বেশির ভাগ করোনা রুগীর হঠাৎ করে দেহে অক্সিজেন ঘাটতি দেখা দিয়ে থাকে। কিছু কিছু মুহূর্তে বুঝে ওঠার আগেই অক্সিজেন সল্পতার কারণে রুগীর মৃত্যু ঘটে।
এমন মানব সেবা কাজে সংবাদকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দিনরাত সেবা দানের জন্য প্রস্তুত রয়েছেন।
এই উদ্বেগের বিষয় ঝালকাঠি মিডিয়া ফোরাম অক্সিজেন জোন এর পরিচালক সাংবাদিক মোঃ মনির হোসেন বলেন অক্সিজেন সিলিন্ডার ক্রয়ে কর্জ অর্থাৎ ধার-দেনা করে সংগ্রহ করেছেন। আরো বলেন ঝালকাঠি মিডিয়া ফোরাম এর সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল কাদের খান, উপদেষ্টা মোঃ জামাল হোসেন, পরিচালক সাংবাদিক রিয়াজ মোর্শেদ, পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিচালক মোঃ আরিফুর রহমান (রায়হান), স্বেচ্ছাসেবক মোঃ আব্দুর রহমান সুমন, স্বেচ্ছাসেবীকা রিমা আক্তার আমাদের সকলের সহযোগিতায় ০৭/০৭/২০২১ এই ফ্রী অক্সিজেন সার্ভিস পরিচালনা শুরু হয়। কিছু সংখ্যক মানব প্রেমিক আমাদের সাথে থাকার আগ্রহ প্রকাশ করে এবং অক্সিজেন ক্রয় করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আমরা এখন পর্যন্ত ১০ জন করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার এবং সেবা দিতে পেরেছি। আরো বলেন এই মহামারী মোকাবিলা করা কারো একার পক্ষে সম্ভব না তাই আপনিও পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।
মোবাইলঃ ০১৭৪০৫৮০২২৫
আমাদের বিকাশ নং- ০১৬৫০-০০১৯৩৪
(বিকাশ পুর্বক অবস্যই মোবাইলে যোগাযোগ করবেন)
ঝালকাঠি মিডিয়া ফোরাম সমাজ কল্যাণ সোসাইটি ফ্রি অক্সিজেন জোন এর আরো একটি ইউনিট চালু হয়েছে ঝালকাঠি সদর ৩ নং নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম বাজার। নবগ্রাম ইউনিট এর সেবা প্রদান করবেন সাংবাদিক ইমাম বিমান।
ঝালকাঠি মিডিয়া ফোরাম সমাজ কল্যাণ সোসাইটির আহ্বান, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। মাক্স ছাড়া বাড়ির বাইরে বের হবেন না স্বাস্থ্যবিধি মেনে চলুন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.