প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২১, ১:৫৪ পি.এম
মাদক র্নিমুলে সকলের ঐক্য প্রয়োজন।

এম মনির চৌধুরী রানাঃ
বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ ০২ আগষ্ট পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা।
কোভিড-ডেঙ্গু এবং মাদক প্রতিরোধে সারোয়াতলী বিট ইনচার্জের এসআই আবদুল আলী সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আবদুল করিম।
করোনা মহামারী প্রতিরোধ এবং এই দুঃসময়ে ত্রাণ বিতরণ নিয়ে ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন মহোদয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করে ওসি মহোদয় তা চলমান রাখার জন্য অনুরোধ করেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাননীয় চেয়ারম্যানের বিশেষ সহযোগিতা কামনা করেন।অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব রহমত উল্লাহ, ইউপি সদস্য যথাক্রমে আবদুল জলিল, দিদারুল আলম, প্রনতি মল্লিক,মোঃআলম প্রমুখ
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.