হারুন অর রশিদ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধারাবাহিক মাদক নির্মূলে অভিযানের অংশ হিসেবে আজ সকাল ৬ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তুষখালী বাসস্ট্যান্ডের মোড় থেকে থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান একদল চৌকস পুলিশ অফিসার এস,আই মাইনুল ইসলাম, এস,আই সহিদুল(২), এস,আই আসলাম, এস,আই আজাদ, এ,এস,আই শফিকুল সহ এ অভিযান পরিচালনা করেন। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী মাহবুব হোসেন পঞ্চায়েত (৪৫) কে সন্দেহ হলে তার সাথে বহন করা একটি বস্তায় ১০০ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ী মাহবুব হোসেন পঞ্চায়েত উত্তর মঠবাড়িয়া নির্মল ঠাকুর বাড়ি সংলগ্ন আদম আলী পঞ্চায়েতের ছেলে। মাহবুব জানায়, ভোমরা নামক স্থান থেকে এ মাদক তিনি মঠবাড়িয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য এনেছে। এ ঘটনায় এস,আই মাইনুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের কারেন। থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান জানান, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশনায় মাদক নির্মূলের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এটি তাঁর একটি বিরাট সাফল্যের অংশ। মাহবুবকে মাদকের চালানের সাথে কে বা কারা জড়িত সে বিষয় জিজ্ঞাসাবাদ করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.