প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ৩:২২ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ২০ জন এর লাশ উদ্ধার,,

মোঃআল-আমিন রিমন
স্টাফ রিপোর্টার
দৈনিক একুশের সময়।
ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ২০ জন এর লাশ উদ্ধার,,
এরই মধ্যে ২০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।
শুক্রবার (২৭ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছে। এরমধ্যে ছয়জন নারী ও দুই শিশু রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। ঢাকা থেকে ডুবুরিদল পাঠানো হয়েছে।
আঁখি নামের এক নারী যাত্রী বলেন, ৭০ জন যাত্রী নিয়ে বিজয়নগরের চম্পকনগর থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে আসে নৌকাটি। নৌকায় আমিসহ আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির সন্ধান পাইনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.