প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২১, ১:৫৮ পি.এম
বোয়ালখালীতে ভূমি অফিস ও অনলাইন ভূমি তথ্য উদ্বোধন

এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে ভূমি ভবন ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
আজ (৮ সেপ্টেম্বর) বুধবার সকালে এ ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বোয়ালখালীতে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.