মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর)//
দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সামসুল আযম জানান, রোববার (২০ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ থেকে সাবেক মেয়র অধ্যাপক আক্কাস আলী, বিএনপি থেকে হুমায়ুন কবির, স্বতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম আজাদ, অ্যাডভোটেক নুরুজ্জামান, লিয়াকত আলী সরকার টুটুল, মশফিকুর রহিম তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়াও কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.