প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২২, ২:০৮ পি.এম
বরিশাল র্যাব ৮ এর অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার র্যাব ৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ২২ সেপ্টেম্বর দুপুর ১২.৩০ টায় পিরোজপুর জেলা স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার দক্ষিণ জগন্নাথকাঠী এলাকার মৃত আলী আকবর এর ছেলে মোঃ মেহেদী হাসান ফুয়াদ(৪০)এর নিকট হালকা কমলা রং এর ১৮০ পিছ ইয়াবা ট্যবলেট ও দুইটি সাদা স্বচ্ছ জিপার যুক্ত পলিপাকে রক্ষিত অবস্থায় ২(দুই গ্রাম) ক্রিস্টাল মেথ আইস সহ গ্রেফতার করেন। অপর মাদক দ্রব্য ব্যবসায়ী একেই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ রাজু (২৫) তার নিকট হইতে হালকা কমলা রং এর ১৭(সতের) পিছ ইয়াবা ট্যবলেট পাওয়া যায় বরিশাল র্যাব ৮ এর পক্ষ থেকে জানান যে গ্রেফতার কৃত আসামিদের নিজ শিকার উক্তি মোতাবেক জানান যে তারা দীর্ঘদিন যাবত নিজ এলাকা সহ বিভিন্ন জায়গায় মাদক দ্রব্য ক্রয় ও বিক্রয় কাজে নিয়োজিত রয়েছে। গ্রেফতার কৃত আসামি মোঃ মেহেদী হাসান ফুয়াদ ও মোঃ রাজু এর বিরুদ্ধে স্বরূপকাঠি নেছারাবাদ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) সারনির ১০ (ক)অপরাধ জনিত মামলা রজু করে জেল হাজতে প্রেরন করা হয়।র্যাব ৮ এর পক্ষ থেকে জানান আমাদের এ অভিযান চলমান এবং সর্বনাশা মাদক দ্রব্য থেকে দেশ ও যুব সমাজকে রক্ষা করতে আমাদের এ অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.