প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ৭:৩১ পি.এম
বরিশাল বিভাগীয় ১১/১৩ বন্ধুদের উদ্যোগে ইফতার ও এতিমদের সাথে নৈশভোজ।

রাজিব তাজ //
বন্ধুত্বের এ বাধন, অটুট থাকুক আজীবন।
এই স্লোগান কে সামনে রেখেই বন্ধুত্বের পথচলা। বন্ধুত্বের এই বন্ধন কে আরো শক্তিশালী ও গতিময় করার লক্ষ্যে সকল বন্ধুদের পরামর্শে এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও আনন্দ ভাগ করার সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় আজ বরিশাল বিভাগীয় বন্ধুদের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় বরিশালের ঐতিহাসিক স্থান ত্রিশ গোডাউনে ১১/১৩ বন্ধুরা ট্রলারযোগে ইফতার আয়োজন শেষ করেন।
পরবর্তীতে নতুন বাজার পুলিশ ফাড়ির সম্মুখে এতিমখানা ও মাদ্রাসার শিশুদের সাথে নিয়ে রাতের খাবার খাওয়া হয় এবং তাদের সাথে হাসি আনন্দে সময় কাটানো হয়।

বরিশাল বিভাগের ইফতার পার্টির মুল আয়োজক সরদার রিজন জানান, আমাদের এই ১১/১৩ ব্যাচ যেনো এভাবে অসহায়, গরিব ও দেশের মহামারীর সময় সবার পাশে দাড়াতে পারে, আমরা সেদিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ডাক্তার তানভীর আহম্মেদ বলেন, আমাদের এই বন্ধুত্বের বন্ধন আজীবন যেনো ধরে রাখতে পারি, সেই লক্ষ্যে সবাইকে একত্রিত করে আজকের এই আয়োজন। এছাড়াও মোঃ মেহেদি হাসান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আমাদের স্থান থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, সমাজের বিত্তশালীরা যদি সবাই এভাবে এগিয়ে আসে, তাহলে এই সোনার বাংলাদেশে কোন অভাব অনটন থাকবে না, একটি ক্ষুদামুক্ত দেশ হবে।
সর্বোপরি সবার উদ্দেশ্যে বলা হয়, নিজেদের ভাবমূর্তি উচ্চ স্থানে আসীন করার লক্ষ্যে এ প্রচারনা নয়, আমাদের এই ক্ষুদ্র দৃষ্টান্ত থেকে বদলে যেতে পারে আপনার/আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনারাও যেনো এই গরীব-দুঃখী ও এতিম অসহায় মানুষের পাশে দাড়াতে উদ্বুদ্ধ হন, কেবল সে কারণেই এই প্রচারনা মাত্র।
এছাড়াও উক্ত ইফতার পার্টিতে আরো উপস্থিত ছিলেন বন্ধুমহলের মধ্যে অনিক ইসলাম রানা, রোজ রশ্মি, বিথী আক্তার, প্রিন্স সরদার, সুলাইমান, জাকির কাজি সহ অন্যাান্য বন্ধুরা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.