প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ৪:৩২ পি.এম
বরিশালে ৩১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
![]()
অনলাইন ডেস্ক ::
বরিশালে ৩১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
ডি,এন, সি, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল কর্তৃক আজ( শনিবার ২৪ এপ্রিল) তারিখে ৩১০ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই ইশতিয়াক হোসেন এর নেতৃত্বে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড তবিরকাঠি গ্রামে অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আসামির বহু দিন যাবত ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানা যায়।মামলায় অংশগ্রহণ করেন ডি, এন, সি গোয়েন্দা কার্যালয় বরিশাল এর একটি চৌকস টিম।
এস আই ইশতিয়াক হোসেন বাদী হয়ে আসামীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বাকেরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.