প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২১, ৪:২৪ পি.এম
বরিশালে বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট চালু। স্বস্তিতে জনগন।

বেসরকারি সাউথ আ্যপোলো মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের সুবিধা চালু করার উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ।
বরিশাল সিটি কর্পোরেশন এলাকাধীন জাগুয়া এলাকায় সম্প্রতি বেসরকারি উদ্যোগে সাউথ আ্যপোলো মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানে এ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাইফুল হাসান বাদল মহোদয় ও জেলা প্রশাসক বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বরিশালে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষ সম্মত হয়েছে।
উল্লেখ্য, বরিশাল জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার, সদর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রুপান্তর করা হয়েছে৷ এছাড়াও বরিশাল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে করোনা আক্রান্ত মহিলাদের চিকিৎসাসেবা প্রদানে ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে।
আজ সাউথ আ্যপোলো মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আগামী ২৫ আগস্ট তারিখ থেকে ৩০ শয্যার করোনা ওয়ার্ড প্রস্তুত করা হবে মর্মে তারা একমত পোষণ করেছে। এর মাধ্যমে বরিশালে করোনা আক্রান্ত রোগীদের সরকারি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বেসরকারিভাবে চিকিৎসা সুবিধা তৈরি হলো।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.