প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২১, ১১:১৪ এ.এম
বরিশালে বিআইডব্লিউটিএর সহযোগিতায় জেলা প্রশাসনের নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ।

বিশেষ প্রতিনিধি //
বরিশালে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার'র নির্দেশনায় বিআইডব্লিউটিএর সহযোগিতায় বিআইডব্লিউটিএর জমিতে অবৈধ স্থাপনা ও ডিসি ঘাটসহ নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর।
এসময় সকালে বরিশাল মহানগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর প্রশিক্ষণ একাডেমি এলাকায় অবৈধ দোকান পাট স্থাপনা উচ্ছেদ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার নেতৃত্বে ভেকু দিয়ে বেস কিছু অবৈধ দোকান ভেঙ্গে দেওয়া হয়। সেখান থেকে ডিসি ঘাট এলাকা এবং স্টিমার ঘাট নদীর তীর এবং নদীবন্দর এলাকার নদীর পাড়ের বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়। এসময় উচ্ছেদ কালে উপস্থিত ছিলেন যুগ্ম-পরিচালক বিআইডব্লিউটিএ মোঃ মুস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর বলেন, সরকারী জমি জবর দখল করে ভোগ করতে পারবে না বরিশাল জেলা ও মহানগরের অবৈধ স্থাপনা গুলো পর্যাক্রমে উচ্ছেদ করা হবে পাশাপাশি নদীর সৌন্দর্য রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের টিম ও আনসার বাহিনীর সদস্যরা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.