প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২২, ৫:০৭ এ.এম
বরিশালে প্রবাসী সংঘের পক্ষ থেকে ২৩টি মসজিদে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥
বরিশাল সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়নের তিনটি গ্রামের ২৩টি জামে মসজিদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হেমায়েত উদ্দিন শিকদার এর পরিচালনায় প্রবাসী সংঘের সদস্যদের নিজস্ব তহবিল থেকে এ ইফতার সামগ্রী দেওয়া হয়। প্রবাসী সংঘ সংগঠনের পক্ষ থেকে চরমোনাই ইউনিয়নের গিলাতলী, পশুরীকাঠি এবং চরহোগলা গ্রামের ২৩ টি মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সুলতান তালুকদার, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সোহেল, মোঃ লাবু সরদার, মোঃ জসিম পেদা, মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.