প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২১, ৫:৫৬ পি.এম
বরিশালে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করলেন অনুভূতি সেচ্ছাসেবী সংগঠন।

নিজস্ব প্রতিবেদক //
১০মে রোজ সোমবার, বিকাল ৫ টায় বরিশাল নগরীর ব্লেসপার্ক এলাকায় সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে অনুভুতি সেচ্ছাসেবী সংগঠন। ব্লেসপার্কে অবস্থানরত পথশিশুদের নিয়ে করোনাকালীন সময় স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করে খাবার হাতে তুলে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাপ্পি মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবধিকার কল্যান ট্রাস্ট বারিশাল জেলার সভাপতি হাজী মোঃ শামিম, বিষেশ অতিথি বিজয়ের বাংলাদেশ'র সম্পাদক সৈয়দ নাঈম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের,
পাঠাগার বিষয়ক সম্পাদক শ্রাবনী ভদ্র, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সালেহ খান, যুগ্ম সাধারন সম্পাদক উম্মে মরিয়ম তৈশি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নদিয়া রায়, সদস্য সাকিব,শিফা।
প্রধান অতিথি জনাব হাজী মোঃ শামিম জানায়, এই পবিত্র রমজাম মাসে অনুভুতি সেচ্ছাসেবী সংগঠন এর মহান উদ্যোগে তিনি সন্তুষ্ট। এমনকি পরবর্তি যে কোন বিষয়ে অনুভুতি এর সাথে থাকার আশ্বাস দেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাপ্পি মন্ডল জানায়, অনুভুতি সেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন পর্যন্ত বরিশালে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এবার তারা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তারা কাজ শুরু করবে। সার্বিক সহোযগীতা পেলে তারা আরো ভালো কাজের দিকে অগ্রসর হবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.