প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২১, ৮:০৫ এ.এম
বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫০ মণ ঝাটকা জব্দ

খোকন হাওলাদার, বরিশাল ॥
বরিশাল নৌ-পুলিশ এর ঝাটকাবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকালও বিপুল পরিমান ঝাটকা জব্দ করা হয়েছে। বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন এর নেতৃত্বে সদর নৌ থানার ওসি হাসনাত জামান রবিবার (৫ ডিসেম্বর) ঝাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বরিশালের দপদপিয়া টোলঘর সংলগ্ন স্থানে যাত্রীবাহী একাধিক পরিবহন ও ট্রাকে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ মণ ঝাটকা উদ্ধার করে বরিশাল সদর নৌথানা পুলিশ।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন জানান, বরিশাল নৌ পুলিশের ঝাটকাবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন ও ট্রাকে অভিযান চালানো হয়।
এ সময় যাত্রীবাহী পরিবহন ও ট্রাক থেকে আনুমানিক ৫০ মন ঝাটকা জব্দ করা হয়। জব্দকৃত ঝাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।
তিনি আরো জানান, বরিশাল অঞ্চল ও সদর নৌ থানা পুলিশ সর্বদা ঝাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের ঝাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.