প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২২, ৩:৩৩ পি.এম
বরিশালে জেলা প্রশাসনের অভিযানে ০৪টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড।

নিউজ ডেস্ক //
৫ সেপ্টেম্বর সোমবার বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওজনে কারচুপি করায় (৫ লিটার মেজার্স ক্যানে ২০০ মিলি কম থাকায়) সুরভী ফিলিং স্টেশনকে ওজন পরিমাপ মানদন্ড আইন,২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা এবং বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ব্যবসা পরিচালনা করায় রাব্বি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিসিক এ বিএসটিআই লাইসেন্স ব্যতীত পন্য উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পৃথক ২ টি মামলায় ৪০ হাজার টাকাসহ মোট ৪ টি পৃথক মামলায় ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে ফিল্ড অফিসার (সিএম) মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) মোঃ ইকবাল আহমেদ, পরিদর্শক (মেট্রোলজি) জয়দেব রাজবংশী, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মহসীন রব্বানী প্রসিকিউশন প্রদান করেন।
এছাড়াও আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.