প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২১, ১১:৫৬ এ.এম
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২৭মণ জাটকা জব্দ।

দৈনিক একুশের সময় ডেস্ক ।।
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২৭ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম অভিযান চালিয়ে এই জাটকা উদ্ধার করেন।
আজ (১৫ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কীর্তনখোলা নদীতে এই অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে বিপুল পরিমান জাটকা উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, আজ গোপন সংবাদে জানতে পেরে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিমের সদস্যরা। এ সময় একটি ইঞ্জিনচালিত স্টিলবডি ট্রলার তল্লাশি করে আনুমানিক ২৭মণ জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা ইলিশ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা, ভাটারখাল বস্তি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্প -২ এর অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.