প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২১, ১০:৪৪ পি.এম
বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচতেনামূলক প্রচার ও বিনা মূল্যে মাস্ক বিতরণ।

মোঃ মনিরুল ইসলাম লিমন //
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউএ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন জনসচতেনা মূলক প্রচার ও সর্ব সাধারনের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।
বুধবার বিকেলে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলার গুরুত্বপূর্ন মোড়সহ বিভিন্ন হাট বাজারে উপস্থিত জনসাধারনকে লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। এ সময় ব্যবসায়ী, পথচারীসহ সর্ব সাধারনের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন। এ ছাড়া মঙ্গলবার বিকেলে লকডাউন না মানায় দুই মোটর সাইকেল চালককে তিন শত টাকা জরিমানা করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.