প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২২, ৩:৩০ পি.এম
বরিশালের গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধিঃ
বরিশাল জেলার গৌরনদীতে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র খামারি উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোবাবেলায় সক্ষমতা বৃদ্ধিসহ নানাবিধ পরামর্শ প্রদানের লক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রশাসনের আয়োজনে - গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফয়সাল জামিল, মহিলা বিষয়ক কর্মকর্তা যাহানারা পারভীন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা খান মো.মনিরুজ্জামান, পল্লী বিদ্যুতের কর্মকর্তা চৌধুরী জুলফিকার আলী হায়দার, সেরা খামারী শামীম সহ অন্যান্যরা।
১দিন ব্যপী প্রদর্শনীতে ১৭ জনের বিভিন্ন জাতের গববাদি পশু পালকারীদের মধ্যে পুরষ্কার হিসেবে নগদ টাকার চেক প্রদান করা হয়। অতিথিরা ফিতা কেটে প্রদর্শনীর উদ্ধোধন করে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.