প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ২:০৫ পি.এম
নানা আয়োজনে বরিশাল সদর নৌ থানা পুলিশ ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেন
![]()
নিজস্ব প্রতিবেদক ॥
কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেন বরিশাল সদর নৌ থানা পুলিশ। গতকাল (৭ মার্চ) বিকালে বরিশাল সদর নৌ থানা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ও বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন উপলক্ষে সারা দেশের ন্যায় বরিশালেও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সদর নৌ থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন ও ভাষন লাইভ প্রচারের পর পরই বরিশাল সদর নৌ থানার সামনে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ থানা (বরিশাল সার্কেল)'র এএসপি তোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সদর নৌ থানা পুলিশের সকল সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.