প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২২, ১০:৫৯ এ.এম
নবাবগঞ্জে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক //
ঢাকার নবাবগঞ্জে চার মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেছেন উপজেলা ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার দিঘিরপাড় এলাকার মো. হানিফ, উজ্জল, আল-আমীন ও মো. আব্দুল্লাহ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের নির্দেশে একদল পুলিশ উপজেলার দিঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মো. হানিফ, উজ্জল, আল-আমীন, ও মো. আব্দুল্লাহকে মাদকদ্রব্য সেবন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় আটক করে।পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন ভ্রাম্যমান আদদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনার সত্যতা জানিয়ে অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, চার মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে। সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম বলেন, নবাবগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.