প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২১, ৫:২৩ পি.এম
নবাগত মেয়র আনোয়ার হাওলাদারের উদ্যোমী উদ্ভাবন।

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র জেলেদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গোপসাগরে ২০ মে, ২০২১ থেকে ২৩ জুলাই, ২০২১ পর্যন্ত ৬৫ দিন ব্যাপী মৎস্য অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সময়ে মৎস্য আহরণ বা সংরক্ষণ বন্ধ রেখে (২৪ জুলাই) নতুনভাবে মৎস্য শিকারে গভীর সমুদ্রে যাবে সকল জেলেরা।
তারই ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভার জেলেদের নিয়ে (১৬ জুলাই, শুক্রবার) কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সকল জেলেদের নিয়ে মাঠ পর্যায়ে আলোচনা সভা করা হয়েছে।
কুয়াকাটা পৌরসভার জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাঁদের স্বার্থ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কুয়াকাটা পৌর মেয়র জনাব মোঃ আনোয়ার হাওলাদার সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
কুয়াকাটা পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের জেলেদের স্বার্থ ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত এবং মান উন্নয়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভা ও কুয়াকাটা আশার আলো পুনর্বাসন মৎস্যজীবী জেলে সমবায় সমিতি লিঃ একযোগে সার্বক্ষণিক কাজ করছে।
পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, বাংলাদেশ আওয়ামীলীগ কুয়াকাটা পৌরশাখার ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক, কুয়াকাটা আশার আলো পুনর্বাসন মৎস্যজীবী জেলে সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জ্ঞানী-গুণী এবং জ্যেষ্ঠ জেলেদের সর্বসম্মতি মতামত গ্রহণ করে সমন্বিত ওয়ার্ড ভিত্তিক জোনের সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের দিকনির্দেশনা কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, কুয়াকাটা পৌরসভা ও আশার আলো সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের দিকনির্দেশনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক জেলে (নির্ধারিত/বরাদ্দকৃত) গাতা এবং সীমানায় জাল দিয়ে মাছ আহরণে বাধ্য থাকবে।
অন্য জেলেদের জন্য নির্ধারিত গাতা এবং সীমানায় জাল দিয়ে মাছ আহরণ করবে না। নির্ধারিত/বরাদ্দকৃত গাতার পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং উত্তর পার্শ্বে অন্য জেলেদের জন্য (নির্ধারিত/বরাদ্দকৃত) সীমানায় জাল ফেলে বা অন্য কোন উপায়ে ক্ষয়-ক্ষতি করবে না। কোন প্রকার ক্ষয়ক্ষতি করলে উহা প্রমাণিত হলে প্রতিবার ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে এবং সর্বসম্মতিক্রমে কুয়াকাটা পৌরসভা ও আশার আলো সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের দিকনির্দেশনা কমিটির সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে।
সভায় সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে যে, কুয়াকাটা পৌরসভা ও আশার আলো সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের দিকনির্দেশনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো জেলের নির্ধারিত গাতায় অন্য জেলেদের ভাসমান জাল পাওয়া গেলে উক্ত জাল হেফাজত করে পার্শ্ববর্তী জেলেদের অবগত করিয়ে কুয়াকাটা পৌরসভা এবং আশার আলো পুনর্বাসন মৎস্যজীবী জেলে সমবায় সমিতি লিঃ এর বরাবরে জমা দিতে বাধ্য থাকবে। অন্যথায় চুরির দায়ে দোষী সাব্যস্ত হবে এবং কুয়াকাটা পৌরসভা ও আশার আলো সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের দিকনির্দেশনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত জরিমানা দিতে বাধ্য থাকবে।
কুয়াকাটা পৌরসভা ও আশার আলো সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের কোনো জাল চুরি হলে উক্ত জাল উদ্ধারে উদ্ধার করার জন্য জেলেগণ সাধ্যানুযায়ী সহযোগিতা করবেন। কোনো জেলের বিরুদ্ধে কোন প্রকার জাল চুরি, গাতা দখল ইত্যাদি নিয়ে অভিযোগ করলে কুয়াকাটা পৌরসভা ও আশার আলো সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের দিকনির্দেশনা কমিটির দিকনির্দেশনা অনুযায়ী সকল প্রকার তদন্ত কাজে অভিযুক্ত জেলে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং কমিটির সকল সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন। প্রমাণসাপেক্ষে অভিযুক্ত কোনো জেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আর কখনো সাগরে জাল ফেলতে পারবে না। কুয়াকাটা পৌরসভা ও আশার আলো সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের দিকনির্দেশনা কমিটির সকল সিদ্ধান্ত মাথা পেতে গ্রহণ করবেন। ইহাতে কোন প্রকার আপত্তি বা দাবি করতে পারবেন না। কোন প্রকার আপত্তি গ্রহণ যোগ্য হবে না।
কুয়াকাটা পৌরসভা ও আশার আলো সম্পৃক্ত সামুদ্রিক ক্ষুদ্র জেলেদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সামুদ্রিক ক্ষুদ্র জেলেগণ অঙ্গিকারবদ্ধ হয়ে শপথ গ্রহণ করছেন।
আজ প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, বাংলাদেশ আওয়ামীলীগ কুয়াকাটা পৌরশাখার ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক, কুয়াকাটা আশার আলো পুনর্বাসন মৎস্যজীবী জেলে সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জ্ঞানী-গুণী এবং জ্যেষ্ঠ জেলেদের সর্বসম্মতি মতামত গ্রহণ করে সামুদ্রিক ক্ষুদ্র জেলে ভাইয়েরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে কারো বিনা প্ররোচনায় অঙ্গিকার নামা পড়ে ও বুঝে স্ব স্ব টিপসহি/স্বাক্ষর করে সমুদ্রে নিরাপদ মৎস্য আহরণ ও সংরক্ষণে অঙ্গিকারবদ্ধ হয়েছেন।
কুয়াকাটা পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, কুয়াকাটা পৌর শাখা আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক, কুয়াকাটা আশার আলো পুনর্বাসন মৎস্যজীবী জেলে সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গুণীজন উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভায় জেলেদের জীবনযাত্রার উন্নত মান নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করেছেন। ####
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.