নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ২ নং ওয়ার্ড কাউনিয়া ক্লাব রোডে বসবাসরত প্রসেনজিৎ ঘোষ এর স্ত্রী নিপা রানী ঘোষকে তার নিজ ভাসুর অভিজিৎ ঘোষ কর্তৃক মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, বিগত অনেকদিন যাবত নিপা রানী ঘোষকে অভিজিৎ ঘোষ বিভিন্ন সময়ে কারনে অকারনে তার নিজ ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর সহ শারীরিক নির্যাতন করতেন। গত কয়েকদিন আগে তাকে নির্যাতনের ফলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ বিষয়ে ভুক্তভোগী নিপা রানী ঘোষ এর স্বামী প্রসেনজিৎ ঘোষ অভিযুক্ত অভিজিৎ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কাওনিয়া থানায়। ঘটনার তদন্ত করতে এএসআই হালিম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে অভিযুক্তর দ্বারা প্রবাহিত হয়ে নিজেদের ভিতর মীমাংসার প্রস্তাব দেন বলে জানান ভুক্তভোগী । ইতিপূর্বে এরকম ঘৃণিত কাজের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন নিজ পরিবার। সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত অভিজিৎ ঘোষ সার্বক্ষণিক নেশাগ্রস্থ অবস্থায় থাকে, এবং ভুক্তভোগী নিপা রানীকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেন। নিজ ভাসুর কর্তৃক নির্যাতনের শিকার পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী নিপা রানি ও তার স্বামী প্রসেনজিৎ ঘোষ সঠিক বিচারের দাবীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.