প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২১, ৩:২৫ এ.এম
দল ক্ষমতায় না থাকলেও কমতি নেই দলের প্রতি ভালোবাসার।
![]()
বিশেষ প্রতিনিধি //
দল ক্ষমতায় না থাকার পরেও দলের প্রতি বিন্দু পরিমান টান ও ভালবাসা কমে নি, বরং বেড়েছে আরো শ্রদ্ধা ও ভালোবাসা। বলছিলাম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের সুলতানী গ্রামের সুলতান মেম্বার এর ছোট ছেলে মোঃ সোহেল হোসেন চুন্নু'র কথা৷
মোঃ সোহেল হোসেন চুন্নু উলানিয়া ইউনিয়নের সুলতানী গ্রামের সাবেক মেম্বার সুলতান আহমেদ'র ছোট ছেলে। সুলতান মেম্বার উলানিয়া ইউনিয়নের বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এবং তার পুরো পরিবার বিএনপি সমর্থন করে।
সুলতান মেম্বার'র ছোট ছেলে মোঃ সোহেল হোসেন চুন্নু বরিশাল জেলা উত্তর'র কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য।
এর বাইরেও সোহেল হোসেন চুন্নু দীর্ঘদিন পর্যন্ত লেখালেখি সহ বিভিন্ন পত্র পত্রিকা ও টিভি চ্যানেলে সাংবাদিকতা পেশায় সুনামের সহিত কাজ করে আসছেন।
মোঃ সোহেল হোসেন চুন্নু'র বাবা সুলতান মেম্বার সুনামের সহিত তার দ্বায়িত্ব পালন করছেন এবং এলাকায় সমাজ সেবক হিসেবে বেশ সুনাম রয়েছে তার।
মোঃ সোহেল হোসেন চুন্নু'র সাথে কথা বলে জানা যায়, তিনি ও তার পরিবার জন্মলগ্ন থেকেই বিএনপি সমর্থিত। এবং সোহেল আরো বলেন, শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে, তার আদর্শকে বুকে ধারন করে, আমার ও আমার পরিবারের পথচলা। তার আদর্শ ধারন করেই যেনো জীবনের অন্তিমকাল শেষ করতে পারি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.