প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২১, ১:৪৭ পি.এম
জিয়ার খেতাব বাতিলের উদ্যোগ বরিশাল ছাড়া সব মহানগর ও জেলায় বিক্ষোভ বুধবার
![]()
অনলাইন ডেস্ক //
জিয়াউর রহমানের বীর-উত্তম খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে আবারও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। বরিশাল বিভাগ ছাড়া দেশের সব মহানগর ও জেলায় বুধবার এ কর্মসূচি পালিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রোববার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম উপস্থিত ছিলেন।
খন্দকার মোশাররফ বলেন, জাতীয় স্থায়ী কমিটির সভায় স্বৈর ও মাফিয়াতন্ত্র পতনের দাবিতে এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর-উত্তম খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে বুধবার বরিশাল বিভাগ ছাড়া সারা দেশে মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি বরিশাল সদরে আয়োজিত সমাবেশে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.