প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২১, ২:২২ পি.এম
চট্টগ্রামের প্রবাসী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীতে লুৎফর নাহার পুতুল (৩০) নামের এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
চরনদ্বীপ ইউনিয়নের শরীফ পাড়ার সাইফ মেম্বারের বাড়িতে শনিবার (১৫ মে) রাতে এ ঘটনাটি ঘটেছে।

নিহত লুৎফর নাহার পুতুল প্রবাসী আবদুল মালেকের স্ত্রী।স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ আবদুল করিম
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.