প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ১:৪৯ পি.এম
চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী

এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। বর্তমানে দায়িত্বরত সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বীকে ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক করা হয়েছে।
আজ (২৭ সেপ্টেম্বর) সোমবার স্বস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
একই আদেশে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে উপ পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.