প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২১, ১২:৩৫ পি.এম
গৌরনদীত গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের দীর্ঘ লাইন।

অনলাইন ডেস্কঃ
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহনের জন্য আসেন বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী উইনিয়ন পরিষদ গনটিকা কেন্দ্রে অনেকেই আসেন উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা গ্রহনের জন্য।
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে গণটিকা কার্যক্রমে উপজেলায় ব্যাপক সারা মেলেছে। সকাল থেকে টিকা কেন্দ্র গুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।
শনিবার সকালে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ, পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ২৮টি কেন্দ্রের ৮৪টি বুথে করোনা ভ্যাকসিন সেবা প্রদান করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.