প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২১, ১:৪৫ এ.এম
গৌরনদীতে বৃদ্ধি পাচ্ছে করোনার টিকাগ্রহনের সংখ্যা
![]()
মোঃ মনিরুল ইসলাম লিমন //
বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাসের টিকাগ্রহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গৌরনদী উপজেলা হাসপাতালের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানান, গত নয় দিনের ব্যবধানে উপজেলার ২ হাজার ৮জন ব্যক্তি টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে টিকা গ্রহন করেছেন প্রায় শতাধিক ব্যক্তি। অপরদিকে মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতালের টিকাপ্রদান কেন্দ্রে গিয়ে টিকাগ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস , সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণ কান্ত দেসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.