প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২১, ৪:৪৪ পি.এম
গৌরনদীতে ডিবি পুলিশের অভিযানে’ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক।

নিজস্ব প্রতিবেদক::
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড থেকে দেলোয়ার তালুকদার নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশের এসআই সোহেল মোল্লাহ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক বিক্রির সংবাদ পেয়ে টরকী বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৪০ পিচ ইয়াবাসহ দেলোয়ার তালুকদারকে গ্রেফতার করা হয়। রাতেই মাদক ব্যবসায়ী দেলোয়ারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.