প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২১, ১:৫৬ পি.এম
গৌরনদীতে কর্মহীন অটোচালক ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপহার প্রদান।

মোঃ মনিরুল ইসলাম লিমনঃ
বরিশালের গৌরনদীতে করোনার প্রভাবে কর্মহীন অটোচালক ও নিম্নআয়ের 120জনকে জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস প্রতিজনকে ৮ কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তৈল ও ১ কেজি লবন বিতরণ করেন। এ সময় পিআইও আহসান হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.