প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২১, ৯:৪৮ এ.এম
গৌরনদীতে কঠোর অবস্থানে প্রসাশন নিদের্শ অমান্য করায় জরিমানা।

বার্তা পরিবেশক, গৌরনদী:
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউনের ১২তম দিনে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বরিশালের গৌরনদীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহীনি। স্বাস্থ্য বিধি অমান্য করায় ৪টি মামলায় ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত।
দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই নাসির উদ্দিন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.