প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১০:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২১, ৯:১৬ এ.এম
করোনায় আক্রান্ত বরিশাল জেলা পুলিশ সুপার।

নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।
তিনি জানান, গত ২ আগস্ট পুলিশ সুপার মারুফ হোসেন অসুস্থবোধ করলে সরকারি বাসভবনে সম্পূর্ণ আইসোলেশনে চলে যান। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সদস্যরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বুধবার পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়।
বর্তমানে পুলিশ সুপার মারুফ হোসেন সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের কর্মকাণ্ড পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.