প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২১, ৪:৪৯ এ.এম
কুয়াকাটা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়।

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (কলাপাড়া):
কুয়াকাটা পৌরসভায় সমুদ্র সৈকত এলাকায় ভ্রাম্যমাণ আদালত ২১ জনকে মোট ৫৮হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে প্রায় চার ঘন্টা পর্যন্ত কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায়, সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ ১ ধারা লঙ্ঘনে ২৪ এর (২) ধারামতে ১০ টি মামলা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ও ৫২ ধারায়, ১১টি মামলা দায়ের করা হয়। উপরোক্ত আইনে মোট ২১ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন ভবিষ্যতেও এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.