প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ১১:০২ এ.এম
কুয়াকাটায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা প্রতিনিধিঃ
“স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” স্লোগানে কুয়াকাটা পৌরসভায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
১লা সেপ্টেম্বর, ২০২১ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৩তম বর্ষে-পদার্পণ করলো। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় কুয়াকাটা পৌর বিএনপিও দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে।
বুধবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত কুয়াকাটা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর শাখা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উৎসুক সকল নেতা ও কর্মীরা কেক কেটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
কুয়াকাটা পৌর বিএনপি কর্তৃক আয়োজিত উদযাপনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে। বিএনপির এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর বিএনপির আহবায়ক, জনাব আব্দুল আজিজ মুসল্লী।
কুয়াকাটা পৌর বিএনপি কতৃক আয়োজিত দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.