প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২২, ৯:২৪ এ.এম
কীর্তনখোলা নদীর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খোকন হাওলাদার, বরিশাল ॥
বরিশালের কীর্তনখোলা নদীর রসুলপুর চর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম জানান, রসুলপুর চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশের পড়নে ট্রাউজার ও শীতের পোশাক ছিল।
তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় নিশ্চিত হতে আশপাশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.