প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ১২:২২ পি.এম
কালের কন্ঠ,র সাংবাদিক আয়েশা ফারজানা বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত।

এম মনির চৌধুরী রানাঃ
দক্ষিণ চট্টগ্রামের দুর্নীতিবিরোধী সাহসী নারী সাংবাদিক, জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও ইংরেজি জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে’র বোয়ালখালী উপজেলা প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তিনি বর্তমানে বিএমএসএফ’র বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ শনিবার ২৮ আগষ্ট ২০২১ বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ৫ জনকে সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যদের অন্যান্যরা হলেন জিটিভি ঢাকার স্টাফ রিপোর্টার রুবিনা ইয়াসমিন, দৈনিক জনকন্ঠের বরিশাল জেলার স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা, মানিকগঞ্জের সাটুরিয়ার দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: শাহজাহান সরকার, ময়মনসিংহের দূর্জয় বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শিবলী সাদিক খান।
গতকাল শুক্রবার রাত ৮ টায় এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর নতুন এই সদস্যদের নাম ঘোষণা করা হয়। সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনকে জোরদার করতে নতুন এ সদস্যদের যুক্ত করা হয়।
সভায় সংগঠনের সহ-সভাপতি ড. সাজ্জাদ চিশতী, ড. রিপন আনসারী, মো: আফজাল হোসেন, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন নীলু, সহ-সম্পাদক সোহাগ আরেফীন, সহ-সম্পাদক মিজানুর রশীদ মিজান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এম এ আকরাম, মোহাম্মদ আলী সুমন, সীমা খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু ও কেন্দ্রীয় সদস্য মো: কামরুজ্জামান, আব্দুর রহিম প্রমূখ।
আইটি বিভাগের সম্পাদক তাওহীদ হাসান সেশনটি পরিচালনা করেন।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাজী আয়েশা ফারজানা জানান, আমার মতো তৃণমূলের একজন সংবাদকর্মীকে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় বিএমএসএফ’র আন্দোলনকে জোরদার করতে তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখার চেষ্ঠা করবো।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.