করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ১৬৯৪ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০২০৫ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩২ জনে। নতুন সুস্থ হয়েছে ৫৮৮ জন। মোট সুস্থ ৬১৯০ জন। শুক্রবার (২২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আলম (ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার তিনি মারা যান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.